জাতীয়

জঙ্গিরা যেখানে সুযোগ পায় ক্যাম্প গড়ে তোলে: পার্বত্যমন্ত্রী

জঙ্গিরা যেখানে সুযোগ পায় ক্যাম্প গড়ে তোলে: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, শুধু পার্বত্যাঞ্চলেই নয়, জঙ্গিরা যেখানে সুযোগ পায় সেখানে দেশ ও সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য ক্যাম্প গড়ে তোলে।

আজ মঙ্গলবার সচিবালয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

জঙ্গি তৎপরতার বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, জঙ্গি বললে শুধু পার্বত্য অঞ্চল বললেই হবে না। সারাদেশে জঙ্গিরা যেখানে সুযোগ পায়, সেখানে দেশ ও সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য ক্যাম্প গড়ে তোলে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার জন্য জঙ্গিরা সফল হতে পারে না। পার্বত্য অঞ্চলেও আমরা ইদানিং শুনলাম। যদি জানতাম এখানে জঙ্গি-সন্ত্রাসী ক্যাম্প চলে তাহলে পার্বত্যাঞ্চলে পাহাড়ি বাঙালি যারাই আছি, নিশ্চয়ই আমরা তাদের স্থান দিতাম না। ক্যাম্প করতে দিতাম না।

পাহাড়ে কিছু নিষিদ্ধ সংগঠন আছে। আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো দমন করতে পারছে না কেন, এ বিষয়ে তিনি বলেন, আপনার তথ্যটা ঠিক না, পারছি না এ কথাটা সত্য নয়। যখন যেখানে যা করা প্রয়োজন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী সেটা করছে। অপারেশন হচ্ছে। পারছে বলে সন্ত্রাসীরা ধরা পড়ছে, পালিয়ে যাচ্ছে। সরকার অত্যন্ত কঠোর, কোনো সন্ত্রাসীকে ক্ষমা করবে না।

আরও পড়ুনঃ যুক্তরাজ্য থেকে নতুন বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র